কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকের চাপায় পরে নিহত হয়েছেন ৪ নারী। এতে আহত হয়েছেন ৩ জন। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল মধ্যরাতে উপজেলার বারেশ্বর এলাকা থেকে মাহফিল শেষ করে হেঁটে বাড়ি ফিরছিল একটি দল। দরিয়াপাড়া ঈদগাহ এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ৭ জন গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ নারীর মৃত্যু হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: