দলীয় নেতা-কর্মী নিহতের প্রতিবাদে মঙ্গলবার নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রামে জেলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
হরতালের কারণে সকাল থেকে নাটোরে সব ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। খোলা হয়নি দোকান-পাট। এখন পর্যন্ত কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের হয়। পিটিআই রোডে রাস্তায় ইট ফেলে ব্যারিকেড দেয়ার চেষ্টা করে পিকেটাররা। ভাঙচুর করে অটোরিক্সা। ভারি যান চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এছাড়া, রাজশাহীতে ঝটিকা মিছিল বের করে বিএনপি। হরতালে চট্টগ্রামে যান চলাচল করলেও অন্যান্য দিনের তুলনায় তা খুবই কম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: