জেলার খবর

নরসিংদীতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ধর্ষক
ধর্ষক

নরসিংদীর মনোহরদীর কাইতেরগাঁও গ্রামে রাহিমা বেগম নামে চতুর্থ শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বড় বোনকে বিয়ে করতে না পেরে রাহিমার ওপর তার শোধ নিয়েছে প্রতিবেশি কিরণ মিয়া বলে অভিযোগ করেছেন স্বজনরা

এ ঘটনায় রাহিমার বাবা আব্দুল আউয়াল বাদী হয়ে কিরণ মিয়াসহ দুই জনকে আসামি করে একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে।

নরসিংদীর মনোহরদীর কাইতেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী রাহিমা বেগম। প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায়ও পাশের বাড়িতে টিভি দেখতে যায় সে। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। পরদিন সকালে একটি লাউক্ষেতের পাশে রাহিমার মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা।

বড় বোন রহিমা আক্তারকে বিয়ে করতে না পেরে প্রতিহিংসা পরায়ণ হয়ে বখাটে কিরণ মিয়া রাহিমাকে ধর্ষন করে। পরে জলন্ত সিগারেটের ছ্যাঁকাসহ বিভিন্ন নির্যাতন করে হত্যা করা হয় তাকে বলে জানান ধর্ষিতার মা।

এ ঘটনায় রাহিমার বাবা আব্দুল আউয়াল বাদী হয়ে রোববার বিকেলেই কিরণ মিয়া ও সহযোগি রূপচানকে আসামি করে একটি মামলা করেন।

এদিকে, কিরণ মিয়া ও তার সহযোগির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ