জেলার খবর

দূরপাল্লার যান বন্ধ থাকলেও চলছে ট্রেন

বাস- ট্রেন
বাস- ট্রেন

সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। অবরোধে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও কোথাও কোথাও আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক রয়েছে। নির্দিষ্ট সময় ছেড়ে গেছে ট্রেনও।

এদিকে, মঙ্গলবার সকালে সিলেটে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং বেশকিছু গাড়ি ভাঙচুর করেছে অবরোধ সমর্থকরা। অবরোধে নাশকতার আশঙ্কায় সারাদেশ থেকে প্রায় দুইশো জনকে আটক করেছে পুলিশ।

বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন সিলেট-ঢাকা মহাসড়কের তেলিরাই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয়ে যায় তারা।

কুমিল্লার আলেখার চরের বিশ্বরোড এলাকায় ২০টি গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। পরে পুলিশ ও বিজিবি তাদের ছত্রভঙ্গ করে দেয়। লক্ষ্মীপুরের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে নেতা-কর্মীরা।

নোয়াখালীতে অবরোধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া- পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।

অবরোধের সমর্থনে যশোরে খণ্ড খণ্ড মিছিল বের করা হয়। অবরোধে বাস চলাচল বন্ধ থাকলেও নির্ধারিত সময়েই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেন।

বরিশালে অভ্যন্তরীণ রুটে যান চলাচল করলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। স্বাভাবিক রয়েছে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল।

খুলনার পিটিআই মোড় থেকে মিছিল বের করে বিএনপি নেতা-কর্মীরা। নগরীতে হালকা যান চলাচল করলেও আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

এছাড়া মুন্সীগঞ্জ, পঞ্চগড়, সাতক্ষীরা ও ময়মনসিংহে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। এছাড়া, দেশের অন্যান্য স্থানেও সড়ক -মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে বিএনপি নেতা-কর্মীরা।

এদিকে, ৫ জানুয়ারি পুলিশের ওপর বিএনপি ও ২০ দলের নেতা-কর্মীদের হামলার ঘটনায় ১৫১ জনের নাম উল্লেখ করে ৮৫১ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ৪ টি মামলা দায়ের করেছে পুলিশ। প্রায় পাঁচশো জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে ময়মনসিংহ ও দিনাজপুরে দুটি মামলা করে পুলিশ। আটক করা হয়েছে ৮ জনকে। এছাড়া, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচশ জনের বিরুদ্ধেও মামলা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

প্রসঙ্গত: গতকাল রাজধানীর গুলশান কার্যালয়ে বন্দি অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের হত্যা দিবস’ পালনে বাইরে আসতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে পড়ে। এ সময় তিনি দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ