জেলার খবর

অবরোধে ইজতেমায় যোগ দিতে আটকা পড়েছেন মুসল্লিরা

ইজতেমা
ইজতেমা

গাজীপুরের টঙ্গীতে আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে মুসলিম জাহানের বৃহত্তম গণজমায়েত বিশ্ব ইজতেমা। মুসল্লিদের অবস্থান ও ইবাদত বন্দেগির জন্য ইতোমধ্য ইজতেমা ময়দানের প্রস্তুতি কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

এদিকে, বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় যশোরে বেনাপোলে আটকা পড়েছেন ভারত থেকে ইজতেমায় যোগ দিতে আসা মুসল্লিরা। সড়ক-মহাসড়কে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের শঙ্কায় মালিকরা গাড়ি চলাচল বন্ধ রাখায় বিপাকে পড়েছেন ভারত থেকে বিশ্ব ইজতেমা অংশ নিতে আসা মুসল্লিরা।

এবারো দুই দফায় অনুষ্ঠিত হবে মুসলিম ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা। শুক্রবার শুরু হবে প্রথম পর্ব। এরইমধ্যে ১৬০ একর জমি বিস্তৃত এ ইজতেমা ময়দানে টাঙ্গানো হয়েছে বিশাল সামিয়ানা। চট ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে জেলা ওয়ারী খিত্তা। এছাড়া, মঠের পশ্চিম উত্তর কোণে তৈরি করা হয়েছে বিদেশিদের জন্য টিনসেডের নিবাস।

দলে দলে টঙ্গীর তুরাগপাড়ে আসতে শুরু করেছেন মুসল্লিরা। গতবারের তুলনায় বাড়ানো হয়েছে সুপেয় পানি, ওজু-গোসলের সুযোগ-সুবিধা। রয়েছে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

বেনাপোল কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার সন্ধ্যার পর পরিবহন বিজার্ভ করে ইজতেমায় পাঠানোর চেষ্টা করা হবে। গত বছর বিশ্ব ইজতেমায় ১৩০টি দেশ থেকে প্রায় ৩০ হাজার বিদেশি মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নেন।

এর আগে, ১৯৬৭ সাল থেকে তুরাগ নদীর তীরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। এবছর প্রথম পর্বের ইজতেমা চলবে ৯ থেকে ১১ জানুয়ারি আর দ্বিতীয় পর্ব ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। আখেরি মোনাজাতের মধ্যদিয়ে প্রতিবারের ন্যায় এবারো ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা করছেন আগত সকল ধর্মপ্রাণ মুসল্লীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ