জেলার খবর

ফখরুলের গ্রেপ্তারে ঠাকুরগাঁও–রংপুরে হরতাল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত সমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের পরপরই নিজ এলাকা ঠাকুরগাঁও রংপুর জেলায় বুধবার হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এ ঘোষণা দেন দলের জেলা সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান।

তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জেলায় হরতাল চলবে।

এদিকে মির্জা ফখরুলকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরে কয়েকটি মিছিল হয়েছে। সদর উপজেলার কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি ঠাকুরগাঁও সদরে। মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফখরুলকে গ্রেপ্তারের পরপরই শহরে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।

তারা সদর উপজেলার ভেলাজানে তিনটি মোটরসাইকেল, একটি পিকআপভ্যান এবং খোচাবাড়ি এলাকায় তিনটি পিকআপভ্যান ভাংচুর করে।

এছাড়া ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে তারা।

সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান বলেন, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ও আইনশৃঙ্খরা রক্ষায় বিভিন্ন স্থানে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি মোতয়েন করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ