জেলার খবর

বিএনপির অবরোধে নিহত ১, আটক ২ শতাধিক

অবরোধ
অবরোধ

সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধে সিরাজগঞ্জে অবরোধকারীদের হামলায় আহত হওয়া সিএনজি চালিত অটোরিকসা যাত্রী ইসমাইল হোসেন (৩৫) নিহত হয়েছেন।

এদিকে, অবরোধে নাশকতার আশঙ্কায় বুধবার সারাদেশে প্রায় ২০০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার সাড়ে ৭টার দিকে হামলার এ ঘটনা ঘটলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে মারা যান তিনি।

ইসমাইল হোসেন জেলার শাহজাদপুর উপজেলার জংলিদহ গ্রামের শমসের ফকিরের ছেলে। তবে আহত অটো রিকসা চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে হাটিকুমরুল রোড গোলচত্বর থেকে একটি সিএনজি চালিত অটোরিকসা করে উল্লাপাড়ার দিকে রওনা হন ইসমাইল হোসেন। পথে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়ক জেলার উল্লাপাড়া উপজেলার শ্যামলিপাড়া এলাকায় রাস্তায় ওৎ পেতে থাকা অবরোধকারী অটো রিকসার উপর হামলা চালায়।

এতে ইসমাইল হোসেন ও সিএনজি অটোরিকসাচালক আহত হন। মাথায় আঘাত পেয়ে গুরুতরভাবে আহত ইসমাইল হোসেনকে প্রথমে উল্লাপাড়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর পৌনে ১২টার দিকে মারা যান তিনি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া, মঙ্গলবার মধ্যরাতে যশোরে দুটি আসে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। এ সময় ঘুমন্ত অবস্থায় বাসের একজন হেলপার মারাত্মকভাবে দগ্ধ হন।

দিনের শুরুতে দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও কোথাও কোথাও আন্তঃজেলা বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। নির্দিষ্ট সময় ছেড়ে গেছে ট্রেনও।

বিএনপির ডাকা অবরোধে মঙ্গলবার মধ্যরাতে যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এতে ঘুমন্ত অবস্থায় মুরাদ মোল্লা নামের এক বাস হেল্পার দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

লক্ষ্মীপুরে পুলিশ ক্যাম্পে অবরোধকারীদের ককটেল হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

চাঁদপুরের হাজীগঞ্জে আজ সকালে একটি ট্রাক ও মোটরসাইকেল পুড়িয়ে দেয় অবরোধকারীরা। এছাড়া গতকাল রাতে হাজীগঞ্জ-চাঁদপুর সড়কে যান চলাচলে বাধা দিলে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ১৫ পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছে।

নোয়াখালী শহরের পৌর কল্যান স্কুলের সামনে সড়কে আগুন দিয়ে যান চলাচলে বাধা দিলে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় তারা একটি রিক্সা ভাঙচুর করে।

নেত্রকোনার চল্লিশা এলাকায় মালবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।

সিলেট শহরের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও সিএনজি অটোরিক্সা ভাঙচুর করেছে অবরোধকারীরা।

বরিশালের বগুড়া রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ভোররাতে নগরীর একটি বাসায় নাশকতার পরিকল্পনার অভিযোগ মহানগর শিবির সভাপতিসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল থেকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। তবে বাস, ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে খুলনা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য জায়গায় অবরোধের তেমন একটা প্রভাব পড়েনি। আভ্যন্তরীন রুটগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে ট্রেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ