গাইবান্ধার পলাশবাড়ীতে বিল দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। বুধবার সকালে উপজেলার নান্দিশহরে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই গ্রামে বিল নিয়ে দ্বন্দ্ব চলছিল। পরে আজ সকালে একপক্ষ বিল দখল করতে গেলে অন্যপক্ষ তাতে বাধা দেয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
এছাড়াও উভয়পক্ষের বাড়িঘরের উপর হামলা চালানো হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
আর বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষকে নিয়ে অনেকদিন ধরে বৈঠক চলছিল বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: