জেলার খবর

নোয়াখালীতে গুলিবিদ্ধ ২ জনের মৃত্যু

নোয়াখালী-রাজশাহীতে অবরোধকারীদের টার্গেট পুলিশ

নোয়াখালী
নোয়াখালী

নোয়াখালীতে অবরোধকারীদের সঙ্গে পুলিশের দুই দফা সংঘর্ষে বুধবার গুলিবিদ্ধ হয়ে ২ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। আটক করা হয়েছে ৪ জনকে।

নোয়াখালীর মাইজদীতে অবরোধ চলাকালে ২০ দলের কর্মীদের সঙ্গে দুই দফা পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্ট ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অবরোধকারীদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে শর্টগান থেকে গুলি ছোঁড়ে পুলিশ। এতে পথচারী, দোকান মালিক ও কর্মচারীসহ গুলিবিদ্ধ হয়ে সাত জন আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে ২ জন মারা যান। ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে জেলা শহরের পৌর কল্যাণ স্কুলের সামনে ২০ দলের কর্মীরা সড়কে আগুন দিয়ে যান চলাচলে বাধা সৃস্টি ও রিকশা ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে শর্টগান থেকে গুলি ছোঁড়ে পুলিশ এতে পথচারী, দোকান মালিক ও কর্মচারীসহ সাত জন আহত হন। আহতদের মধ্যে পার্লার মালিক মারজাহান (৩০) ও চা দোকানের কর্মচারী হৃদয়কে (২৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া গুলিবিদ্ধ দেলোয়ার ও তামিম, মিলন ও জহিরুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদ উদ্দিন।

আহত মোটর ওয়ার্কশপের মালিক রিয়াজকে একটি প্রাইভেট হাসপাতলে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র হারুনুর রশীদ আজাদ ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের জানান, পুলিশের গুলিতে তাদের ৭ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ বিনা উস্কানিতে ২০ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এরআগে গতরাতে দত্তেরহাটে যুবদল কর্মী রুবেল (২৫) ও নোয়াখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম ফারুক পুলিশের গুলিতে আহত হন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ১৫-২০ জন পিকেটার সোনাপুর-মাইজদী সড়কে যানবাহন চলাচলে বাধা সৃস্টি ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশ শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এতে কেউ গুলিবিদ্ধ হয়েছে বলে জানা নেই। ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়েছে।

এদিকে, রাজশাহীতে বারবারই জামাত-শিবিরের টার্গেট পরিণত হয়েছে পুলিশ সদস্যরা।

মঙ্গলবার পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে হামলা চালিয়ে দুই পুলিশকে আহত করে শিবির ক্যাডাররা। এর আগে পুলিশকে পিটিয়ে জখম, হত্যার ঘটনাও ঘটিয়েছে তারা।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে শহরের আলিফ-লাম-মিম ভাটা এলাকায়রা পুলিশের রাইফেল কেড়ে নিয়ে পুলিশকে পেটায় বিএনপি-জামাত কর্মীরা। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ