জেলার খবর

বরিশালে বাসের ধাক্কায় টেম্পুর ৩ যাত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার নারায়ণপুরে বৃহস্পতিবার বাসের ধাক্কায় ৩ জন টেম্পু যাত্রী মারা গেছেন।

নিহতদের মধ্যে এক জনের নাম পরিচয় পাওয়া গেছে। তার নাম আওলাদ হোসেন। তিনি বরিশাল কাস্টমস অফিসের একজন কর্মচারি।

ঘটনাস্থলে থাকা উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, বরিশাল থেকে বানারীপাড়ার উদ্দেশ্যে একটি টেম্পু যাত্রী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার নারায়ণপুরের আলমের গ্যারেজের সমানে বিপরীত দিক থেকে আসা বরিশাল-স্বরুপকাঠীর যাত্রীবাহী বাস (পাবনা-ব-০৩৩৪) টেম্পুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান।

গুরুতর আহত অবস্থায় এক যাত্রীকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, বাসটি আটক করা হয়েছে তবে চালকে আটক করা যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ