জেলার খবর

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

নরসিংদী
নরসিংদী

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বৃহস্পতিবার পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনের নেতৃত্বে শহরের চিনিশপুরস্থ দলের কার্যালয় থেকে অবরোধ সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে প্রদক্ষিণ করতে চাইলে পুলিশি বাধা মুখে পড়ে।

এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা বাকবিতণ্ডার জড়িয়ে পড়েন। উত্তেজিত নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশের সঙ্গে চলে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া।

একপর্যায়ে বিএনপি সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মীসহ কমপক্ষে ১০ জন আহত হন।

ভাঙচুর করা হয় ১০টি যানবাহন। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপুর বাসা অবরুদ্ধ করে পুলিশ।

এদিকে, বেলা ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগরে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাইভেট কার, সিএনজি চালিত অটো রিকশা, লেগুনা ট্রাকসহ কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।

জানা গেছে পেট্রোল বোমাসহ অবিস্ফোরিত ৯টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ২জনকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ