পালাতক আসামি হওয়ায় বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞার আদেশ দেয়া বিচারপতি কাজী রেজা উল হকের ফেনীর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে ফেনীর ধলিয়া ইউনিয়নের চৌমুহনী গ্রামে তার বাড়ির একটি ঘরে আগুন ধরিয়ে দেয় তারা।
পরে আশপাশের মানুষ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার সাইফুল হক।
আইনের দৃষ্টিতে পলাতক থাকায় দেশের সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করে হাইকোর্ট।
তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার না করার নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: