জেলার খবর

সিলেট সিটি মেয়র পদ নিয়ে মুখোমুখি সরকার-বিএনপি-জামাতপন্থীরা

সিলেট সিটি করপোরেশন
সিলেট সিটি করপোরেশন

সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে মানতে নারাজ বিএনপি-জামাতপন্থী কাউন্সিলররা। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে নগর ভবনে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়।

করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের পর তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র-২ সালেহ আহমেদকে দায়িত্ব দিয়ে যান।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্যানেল মেয়র-১ রেজাউল হাসানকে ভারপ্রাপ্ত মেয়র দিসেবে দায়িত্ব দেয়া হয়। তবে বিএনপি-জামাতপন্থী কাউন্সিলররা রেজাউলকে মেনে নিতে পারছেন না। এ নিয়ে কাউন্সিলরদের দু'গ্রুপ এখন মুখোমুখি অবস্থানে।

দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলন করে বিএনপি-জামাতপন্থী কাউন্সিলররা।

এ সময় তারা বলেন, রেজাউল সিলেট শহীদ মিনার ভাঙচুরে চার্জশিটভুক্ত আসামি, একজন চার্জশিটভুক্ত আসামিকে মেয়র মেনে নেয়া যায় না। তার বিরুদ্ধে ইতোমধ্যে কাউন্সিলররা অনাস্থা জ্ঞাপন করেছেন।

সংবাদ সম্মেলনে কাউন্সিলররা আরো বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে আত্মসমর্পণের আগে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে যান সালেহ আহমদকে। ভারপ্রাপ্ত মেয়র নিয়ে মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছেন তা যথাযথ বিধিসম্মত হয়নি।

সংবাদ সম্মেলনে কাউন্সিলর কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজওয়ান আহমেদ ও মোখলেসুর রহমান কামরান বক্তব্য দেন। এ সময় ১৩ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে নাম থাকায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব সরজ কুমার নাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে 'প্যানেল মেয়র-১, সিলেটকে' ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণের আদেশ দেয়া হয়

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ