অবরোধের প্রথম দিন রাজশাহীতে অস্ত্র কেড়ে নিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আরো ৩ জন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ১৫ শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
আমাদের সংবাদদাকিআ জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে নগরীর আসাম কলোনী এলাকা থেকে তাদের আটক করা হয়। হামলার ভিডিওচিত্র দেখে তাদের সনাক্ত করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা অবরোধের প্রথম দিন রাজশাহীর সপুরা ওয়াসা ভবনের সামনে পুলিশের ওপর হামলা চালায় অবরোধকারিরা। অস্ত্র কেড়ে নিয়ে দুই পুলিশ সদস্যকে মারধর করে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: