জেলার খবর

অবরোধেও সারাদেশের পরিস্থিতি স্বাভাবিক

পরিস্থিতি স্বাভাবিক
পরিস্থিতি স্বাভাবিক

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের ৪র্থ দিনে দেশের অধিকাংশ জায়গায়ই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে ট্রেন-লঞ্চ চলাচলও। র‌্যাব, পুলিশ ও বিজিবির পাহারায় বিভাগীয় ও জেলা শহর থেকে দূর পাল্লার বাস ছেড়ে যাচ্ছে। তবে কয়েকটি জায়গায় গাড়ি ভাঙচুর ও রাস্তায় পেট্রল ঢেলে আগুন দেয় অবরোধকারীরা।

আমাদের সংবাদাতা জানিয়েছেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। তবে এতে কেউ হতাহত হয়নি। এছাড়া শহরের নিতাইগঞ্জ এলাকায় বিএনপির ঝটিকা মিছিলে পুলিশ বাধা দিলে সড়কের পাশে পার্ক করে রাখা ৯টি ট্রাক ও একটি প্রাইভেটকারসহ অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করে তারা। কয়েক দফা ককটেল ও হাত বোমার বিস্ফোরণও ঘটায় অবরোধকারীরা।

বরিশালের কাউনিয়া টেক্সটাইলস এলাকায় রাস্তায় আগুন জ্বেলে পিকেটিং করে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে তা সরিয়ে দেয়। নাটোরের শহরতলীর একডালা এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে অবরোধকারীরা।

এদিকে, অবরোধের প্রথম ২দিন দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও বৃহস্পতিবার থেকে বিভাগীয় ও জেলা শহর থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। শুক্রবার দেশের অধিকাংশ জেলা থেকেই পুলিশ প্রহরায় দূরপাল্লার বাস ছেড়ে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল করছে স্বাভাবিকভাবে। মহাসড়কের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে হাইওয়ে ও জেলা পুলিশ।

র‌্যাব, পুলিশ ও বিজিবির নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজশাহী থেকেও ছেড়ে গেছে দূরপাল্লার যানবাহন।

এছাড়াও নড়াইল, নাটোরসহ দেশের বিভিন্ন জায়গা থেকেও শুক্রবার দূরপাল্লার যান চলাচল শুরু হয়। এছাড়া ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ