জেলার খবর

ফিশপ্লেট কেটে ফেলার ৬ ঘণ্টা পর কুমিল্লায় ট্রেন চলাচল শুরু

ট্রেন লাইনচ্যুত
ট্রেন লাইনচ্যুত

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধে কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইন কেটে ফেলায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় শনিবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধের পর ৬ ঘণ্টা পর আবার তা চালু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর পৌনে ৫টার দিকে নাঙ্গলকোট রেল স্টেশনের পাশে দুর্বৃত্তরা ৩ ফুটের মতো রেললাইনের ফিশপ্লেট কেটে ফেলে। ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী এক্সপ্রেস সেখানে পৌঁছালে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

নাঙ্গলকোট রেলস্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানান, ভোর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা স্টেশনের পাশে তিন ফুটের মতো রেললাইন কেটে ফেলে। ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী এক্সপ্রেস সেখানে পৌঁছালে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সকাল ৯টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরুর ৩ ঘণ্টা পর আবার তা সচল করা হয়েছে— বলে জানান তিনি।

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর গোধূলী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ার পর চট্টগ্রাম থেকে মহানগর প্রভাতীর যাত্রাও বাতিল করা হয়।

শনিবার সকাল ৭টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার কথা ছিল। এর আগে রাতে চট্টলা ও সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে।

চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, নাঙ্গলকোটে দুর্ঘটনার পর মহানগর প্রভাতীর শনিবারের যাত্রা বাতিল করা হয়েছিল। পরে সিডিউল ঠিক করা হবে। সকালে ট্রেনটি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার কথা ছিল।

তিনি আরো জানান, দুর্ঘটনার আগেই চট্টলা ও সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ