জেলার খবর

রাঙামাটিতে সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি

আহত ১০

রাঙামাটি
রাঙামাটি
রাঙামাটিতে মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে পাহাড়ী ছাত্র পরিষদ ও মেডিকেল কলেজ সমর্থকদের মধ্যে সংঘর্ষে শনিবার সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি সোহেল ইমতিয়াজ বলেন, সকালে এ সংঘর্ষের পর শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল ১০টার দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় এ সংঘর্ষ হয়েছে। আহত ১০ জনকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইল, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও রাঙামাটিতে নবনির্মিত ছয়টি এবং অন্যান্য স্থানে সেনা নিয়ন্ত্রিত পাঁচটি মেডিকেল কলেজের উদ্বোধন করেন। এর বিরোধিতা করে শনিবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা অবরোধ ডাক দেয় পাহাড়ি ছাত্র পরিষদ। সকালে তারা কর্মসূচির সমর্থনে সড়কে নামার পর একপর্যায়ে অবরোধ বিরোধিতাকারী সরকার সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ