জেলার খবর

নোয়াখালীতে বিয়েতে রাজি না হওয়ায় তরুণী খুন

নোয়াখালী
নোয়াখালী

নোয়াখালীর সেনবাগ উপজেলার নলদিয়া গ্রামে শনিবার সকালে বিয়েতে রাজি না হওয়ায় অর্চনা রানী দাস (২২) নামে এ তরুণী খুন হয়েছেন।

অর্চনা রানী দাস নলদিয়া গ্রামের সুরেশ চন্দ্র দাসের মেয়ে। ঘটনার পর অভিযুক্ত রিপন চন্দ্র দাসকে (২৫) আটক করেছে পুলিশ। রিপন একই গ্রামের রাখাল তকন চন্দ্র দাসের ছেলে।

পুলিশ এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক বছর থেকে অর্চনার সঙ্গে পাশের বাড়ির রিপনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। কয়েকদিন আগে অর্চনার পরিবার অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে।

শনিবার সকাল ১০টার দিকে অর্চনার ঘরে প্রবেশ করে ছোরা দিয়ে তাকে কুপিয়ে জখম করে রিপন। পরে বাড়ির লোকজন অর্চনাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, অর্চনা রানী বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। আর রিপন চন্দ্র দাস পেশায় জেলে। সকালে অর্চনা বাড়িতে জানালার পাশে বসে সেলাইয়ের কাজ করছিলেন। এ সময় রিপন একটি ছোরা হাতে নিয়ে অর্চনাকে আঘাত করেন। এতে অর্চনা গুরুতর আহত হন। বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় অর্চনাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেলায়েত হোসেন আরো বলেন, ঘটনার পর রিপন চন্দ্র দাস নিজেই পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাকে ছোরাসহ ধরে ফেলেন, পরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রিপনকে আটক করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ