নাটোরের বাগাতিপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছে তা ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বাগাতিপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবাকে আহত করে ছেলে সন্টু। পরে তার সৎ মা তাকে বাধা দিতে গেলে তিনিও আহত হন।
তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘাতক ছেলে সেন্টুকে আটক করে পুলির্শে সোপর্দ করেছে। মা নুরজাহানকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। নিহত গোলজার হোসেন উপজেলার কলাবাড়িয়া এলাকার বাসিন্দা।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মোতালেব জানান,পারিবারিক বিরোধের জের ধরে গোলজার হোসেন তার ছেলে সেন্টুকে প্রায় দুই সপ্তাহ আগে বাড়ি থেকে বের করে দেয়। এরই জের ধরে সেন্টু শুক্রবার রাতে তার পিতা গোলজার হোসেনের ঘরের পাশে পিতাকে হত্যার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। পরে রাতে গোলজার হোসেন ঘর থেকে বের হলে তার ছেলে সেন্টু ধারালো হাসুয়া নিয়ে তার ওপর এলোপাথারি হামলা চালায়।
এতে গোলজার হোসেন ঘটনাস্থলে মারা যান। এসময় গোলজার হোসেনের স্ত্রী নুরজাহান এগিয়ে আসলে হাসুয়ার আঘাতে তিনিও আহত হন বলে জানান ওসি।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।