জেলার খবর

খুলনায় ‘বন্দুকযুদ্ধ’ রাঙ্গা বাহিনীর প্রধান নিহত

খুলনা
খুলনা

খুলনার পাইকগাছায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু রাঙ্গা বাহিনীর প্রধান আমির হোসেন রাঙ্গা নিহত হয়েছেন।

এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার রাতে পাইকগাছার হরিঢালী থেকে বনদস্যু আমির হোসেন রাঙ্গাকে আটক করে পুলিশ।

ভোরে তাকে নিয়ে সুন্দরবন সংলগ্ন কুমারখালী চরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা রাঙ্গা বাহিনীর সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যায় তারা।

পরে ঘটনাস্থল থেকে আহত রাঙ্গাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ