জেলার খবর

অবরোধে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরাও

শিক্ষার্থী
শিক্ষার্থী

বছরের শুরুতেই অবরোধের মত রাজনৈতিক কর্মসূচির কারণে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। হরতাল-অবরোধের কারণে দেশের অন্যান্য জায়গার মতো যশোরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের উপস্থিতি কম। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পড়াশোনা। এ অবস্থায় উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষকেরা।

এ বছরের প্রথম দিনই ছিল জামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। এরপর, ৫ জানুয়ারিকে কেন্দ্র করে নানা রাজনৈতিক উত্তেজনা-উৎকণ্ঠা। সর্বশেষ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা টানা অবরোধ দেশব্যাপী এখনও চলছে। এ অবস্থায় ব্যবসা-বাণিজ্য যেমন মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি অনিশ্চয়তার মধ্যে পড়েছে শিক্ষার্থীরা।

টানা অবরোধের কারণে যশোরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের উপস্থিতি কম। বাধাগ্রস্থ হচ্ছে পাঠদান, ব্যাহত হচ্ছে লেখাপড়া। আতঙ্কিত হয়ে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন না অভিভাবকেরা।

শিক্ষার্থীদের কম উপস্থিতি থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হলেও রাজনৈতিক অস্থিরতা বন্ধ হওয়া প্রয়োজন বলে মনে করছেন যশোরের শিক্ষাবিদরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ