জেলার খবর

টাঙ্গাইল-ঠাকুরগাঁয়ের সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইল ও ঠাকুরগাঁয়ের মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন।

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারা যান। আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে ঘনকুয়াশার কারণে ঢাকাগামী ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ২ জন ও ট্রাকের হেলপারসহ ৩ জনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন মারা গেছেন।

সকাল ১১টার দিকে ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার কুমুরিয়ায় ৩০১-সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটার প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের ২ আরোহী মারা গেছেন।

তারা হলেন: রানীশংকৈল উপজেলার ফুটানী বাজারের সেকেন্দার আলীর পুত্র মো. শামীম (২৫) ও করনাইট নয়াবস্তির মজি মোহাম্মদের পুত্র আনোয়ার হোসেন (৩০)।

মহিলা এমপির স্বামী দৈনিক ইত্তেফাকের রানীশংকৈল উপজেলা প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ