জেলার খবর

অবরোধে স্থবির বাংলাদেশের ওয়ালস্ট্রিট খাতুনগঞ্জ

 খাতুনগঞ্জ বাজার
খাতুনগঞ্জ বাজার

ক্রেতা বিক্রেতা নেই দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার বাংলাদেশের ওয়ালস্ট্রিট হিসেবে খ্যাত চট্টগ্রামের খাতুনগঞ্জ। দেশের সবচেয়ে বড় এ পাইকারি বাজারে এখন লেনদেনও কমে গেছে আশঙ্কাজনকভাবে।

স্বাভাবিক সময়ে দিনে যেখানে হাজার কোটি টাকার আমদানি-রপ্তানি হয় এখন সেখানে লেনদেন হচ্ছে মাত্র কয়েকশ কোটি টাকার। এতে, ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। এ সুযোগে বেড়েছে বেশ কয়েকটি পণ্যের দাম।

পরিস্থিতি উন্নয়নে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান ব্যবসায়ীদের।

বাংলাদেশের ওয়ালস্ট্রিট হিসেবে খ্যাত চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার হিসেবেও পরিচিত এটি। স্বাভাবিক অবস্থায় ক্রেতা-বিক্রেতার দর কষাকষিতে বাজার সরগরম থাকলেও গত কয়েক দিনের টানা অবরোধের কারণে সে দৃশ্য এখন আর নেই। এক সময় যানবাহন চলা তো দূরের কথা, বাজারে হাটা চলাই ছিল কষ্টকর ছিলো। এখন অবরোধের কারণে যেন প্রাণ হারিয়ে ফাঁকা হয়ে পড়েছে বাজার।

পুলিশ-বিজিবির টহলে মহাসড়কে যান চলাচল করলেও সরকার ঘোষিত ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করলে যান চলাচল আরও বাড়তে পারে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ