অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় ট্রাক উল্টে চট্টগ্রামে একজন নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের এ ঘটনা ঘটে। তার নাম: এনাম হোসেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাত ১১ দিকে বিএসআরএম গেইটের কাছে একটি ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে মারে অবরোধকারীরা। এতে ট্রাকটিতে আগুন ধরলে চালক নিয়ন্ত্রণ হারিযে ফেলেন এবং ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।
এসময় চারজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে এনামের মৃত্যু হয়।
বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করেছে বলে জানা গেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: