জেলার খবর

না’গঞ্জে কাঠে বার্নিশের সময় স্পিরিটের আগুনে শিশুসহ আহত ৫

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঠের বার্নিশের কাজ করার সময় স্পিরিটের আগুনে দগ্ধ হয়েছে চার শিশুসহ পাঁচ জন।

মঙ্গলবার দুপুরে এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ হয়েছেন রং মিস্ত্রীর সহকারী মিলন (২৮), সিদ্ধিরগঞ্জের পূর্ব মিজমিজি এলাকার মো. নিজামের ছেলে মিরাজ (৪), নিয়াজ (৭) ও একই এলাকার আব্দুর রহমানের মেয়ে খাদিজা (৭) ও জীমা (৪)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদি এলাকায় কাঠে বার্নিশ করার জন্য আনা একটি স্পিরিটের পাত্রে আগুন ধরে যায় এবং তা বিস্ফোরিত হয়ে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।

ওই সময় পাশে খেলা করছিল চার শিশু এবং কাজ করছিলেন রং মিস্ত্রীর সহকারী। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

ওসি বলেন, স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ