জেলার খবর

টানা অবরোধে ধস নেমেছে শেরপুরের সবজি বাজারে

সবজি
সবজি

টানা অবরোধে যেন ধমকে গিয়েছে দেশের বাজার ব্যবস্থা। লাগাতার অবরোধে যানবাহন না চলায় শেরপুর থেকে ঢাকায় সরবরাহকৃত সবজি বাজারে ধস নেমেছে। সবজি বাজারজাত করতে না পারায় বিপাকে পড়েছেন শেরপুরের সবজি চাষী ও ব্যবসায়ীরা।

এতে সবজি চাষি ও পাইকারি ব্যবসায়ীদের লাখ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে। এদিকে, নিয়মিত পণ্য পরিবহন করতে না পারায় লোনের কিস্তির টাকা শোধ করতে পারছেন না বলে জানালেন ট্রাক মালিকরা। আর কাজ করতে না পেরে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন শ্রমিকরা।

শেরপুরের পুরাতন বহ্মপুত্র নদের চর এলাকার বিস্তৃত জমিতে সবজির আবাদ করেছেন চাষীরা। সদর উপজেলার দিকপাড়া, চুনিয়ারচর, সাতপাইকা, খাসপাড়াসহ বিভিন্ন গ্রামের চরের জমিতে আগাম জাতের শীতকালীন সবজির সমাহার। বেগুন, লাউ, ফুলকপি, বাধাকপি, মুলা, টমোটো এবং মিষ্টি কুমড়াসহ নানা জাতের সবজির আবাদ করেছেন কৃষকরা।

বাজারে আগাম জাতের এসব সবজির ব্যাপক চাহিদা থাকায় বেশ লাভবান হন চাষীরা। তবে টানা অবরোধের কারণে পাইকারি ব্যবসায়ীরা সময়মতো সবজি বাজারজাত করতে পারছেন না। ফলে কৃষকের সবজি জমিতেই নষ্ট হচ্ছে। এতে মোটা অঙ্কের লোকসান গুনতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের।

এসব সবজি ট্রাক ও পিকআপ ভ্যানে করে পাশ্ববর্তী পাইকারি বাজারে বিক্রি করা হয়। তবে অবরোধের কারণে পণ্য পরিবহন করতে না পারায় অনেক শ্রমিককে এখন বেকার সময় কাটাতে হচ্ছে। এতে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ