জেলার খবর

হারিয়ে যেতে বসেছে যশোরের বিখ্যাত খেজুরের গুড়

খেজুরের গুড়
খেজুরের গুড়

যশোর খেজুরের রস থেকে পাটালী গুড় তৈরিতে বিখ্যাত। আর তাই গুড় তৈরিতে এখন ব্যস্ত গাছিরা। গাছ থেকে রস সংগ্রহ করে বাড়ি এনে জ্বাল দিয়ে গুড় তৈরি করেন তারা। সেই গুড় বাজারে বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন গাছিরা। তবে সনাতন পদ্ধতিতে গাছ কাটায় ও নতুন করে গাছ না লাগানোর কারণে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড় দিনে দিনে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

কনকনে শীতে খেঁজুর গাছ কেটে রস সংগ্রহের জন্য গাছ থেকে রসের ভাড় নামান গাছিরা। আর বাড়ির গৃহিনীরা সেই রস জ্বাল দিয়ে তৈরি করেন সুস্বাদু পাটালী গুড়। এসব গুড় বাজারে বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন তারা।

তবে পরিকল্পিতভাবে গাছ কেটে রস সংগ্রহ না করায় এবং নতুন চারা গাছ না লাগানোয় এ জেলায় দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে।

এদিকে, গাছ কমে যাওয়ায় রসও কমে যাচ্ছে। এতে জেলার ঐতিহ্যবাহী খেজুরের গুড় কালক্রমে হারিয়ে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর।

তবে কৃষি কর্মকর্তারা বলেন, কৃষি অফিসের পক্ষ থেকে স্বল্প পরিসরে খেজুরের চারা লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।

যশোরের ঐতিহ্য রক্ষায় খেজুর গাছ সংরক্ষণে ব্যাক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই প্রত্যাশা যশোরবাসীর।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ