রাঙামাটিতে দ্বিতীয় দফায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় সকাল ১১টা থেকে শহরে জারি করা ১৪৪ ধারা তুলে নেয়া হয়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার স্বাভাবিক হয়ে এসেছে শহরের জীবনযাত্রা। যানচলাচলও স্বাভাবিক হয়ে এসেছে, খুলেছে দোকানপাটও।
শনিবার রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সঙ্গে পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের সংঘর্ষ বাধে। এরই জের ধরে ওই দিন রাঙামাটি শহরে ব্যাপক ভাঙচুর করে উভয়পক্ষ।
ওই দিন বেলা সাড়ে ১১টায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে শহরে দুই দফায় কারফিউ জারি করে জেলা প্রাশাসন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: