দেশের তৃতীয় সমুদ্র বন্দর ‘পায়রা বন্দরকে’ আধুনিক বন্দর হিসেবে গড়ে তুলতে বৃটেনের সহযোগিতা নিচ্ছে বাংলাদেশ।
বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে বৃটেনের গবেষণা সংস্থা এইচআর ওয়েলিংফোর্ড এর সঙ্গে চুক্তিপত্র হস্তান্তর অনুষ্ঠানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সংস্থাটি পায়রা বন্দরের কারিগরী ও ধারণাগত মহাপরিকল্পনাভিত্তিক সহায়তা দিবে। ৯ মাসব্যাপী এ কাজে খরচ হবে ১৮ কোটি ৩৬ লাখ টাকা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: