গাজীপুরের কালিয়াকৈরের মহিষবাথান বটতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার ভোরে হরতাল ও অবরোধকারীদের ছোড়া আগুনে তোফাজ্জল হোসেন নামে বাসের এক হেলপার মারা গেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কালয়িাকরৈরে লতিফপুর এলাকায় আদ্রা নামের (ঢাকা মট্রেো জ-১১-০৩৫২) একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়করে পাশে দাঁড়িয়ে ছিল। কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দিলে বাস পাহারায় থাকা হেলপার তোফাজ্জল অগ্নদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তোফাজ্জলরে মরদেহ সকালে গাজীপুরে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে, ভোলায় ৩টি যানবাহনে আগুন দেয় হরতাল সমর্থনকরা। শহরের কয়েক জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তারা। নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন জায়গা থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ।
নাটোরের বড়াইগ্রামে সিমেন্টবাহী একটি ট্রাকে আগুন দেয় হরতাল সমর্থকরা। এ সময় চালক ও হেলপারকে মারধর করে মোবাইল ও টাকাও ছিনিয়ে নিয়েছে তারা। রাজশাহীতে দোকানপাট ও যানবাহন ভাঙচুর করেছে হরতালকারীরা।
খুলনায় হরতাল সমর্থকদের মিছিল থেকে যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। বরিশাল, ময়মনসিংহ হরতালের সমর্থনে মিছিলে বাধা দেয় পুলিশ।
এছাড়া নড়াইল, গাইবান্ধা, নাটোর, নরসিংদী ও দিনাজপুরে বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা।