জেলার খবর

উন্নয়নের ধারা অব্যাহতের আহ্বান, সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করে উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাজ করতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনীর বার্ষিক শীতকালীন প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় সেনাবাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান তিনি।

মহড়া পরিদর্শন শেষে দরবার হলে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশে ও বিদেশে নিজেদের কর্মকাণ্ডে ইতিমধ্যে সাফল্য অর্জন করেছে সেনাবাহিনী।

ফোর্সেস গোল-২০৩০ এর আওতায় সেনাবাহিনীকে একটি আধুনিক ও চৌকস বাহিনীতে পরিণত করতে কাজ করছে সরকার।

এ সময় জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

সেনাবাহিনীর বার্ষিক শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে বৃহস্পতিবার রাজবাড়ীর বালিয়াকান্দি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন এ মহড়ায় অংশ নেন আট হাজার সেনাসদস্য। এছাড়া ২৬৫ প্যারাকমান্ড ব্যাটেলিয়ান ও দুটি হেলিকপ্টার মহড়ায় অংশ নেয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ