বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে ১০ জানুয়ারি বগুড়ায় লাহিড়ীপাড়া এলাকায় অবরোধকারীদের হামলার স্বীকার হন ট্রাক চালক রাজু। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্বজনদের অভিযোগ, ট্রাক মালিকের নির্দেশেই রাজুকে স্থানীয় হাসপাতালে না নিয়ে ঢাকায় নেয়া হয়। পরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার পর রাজুর মরদেহ বাড়িতে নিতে দেয়া হয়।
এ ব্যাপারে স্থানীয় পুলিশ কর্তকর্তা মুনশী শাহাবুদ্দিন বলেন, অবরোধের সন্ত্রাসী তৎপড়তা রোধে আরো সতর্ক থাকতে হবে।
এদিকে, একমাত্র উপার্জনক্ষম রাজুর মৃত্যুতে সংসারের এখন শোকের মাতম। তার মৃত্যুর শোকে পাথর মা, স্ত্রী ও শিশুকন্যাসহ স্বজনেরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে দিশেহারা এ পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: