শ্রীলঙ্কার কলম্বো থেকে ফেরত আসা উচ্চ মাত্রার তেজস্ক্রিয় পদার্থ বহনকারী কন্টেইনার থেকে রেডিয়াম ভেরেনিয়াম নামে তেজস্ক্রিয়তা পদার্থ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে বন্দর কর্তৃপক্ষ এ কথা জানান।
যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কা পরমানু শক্তি কমিশনের সহায়তায় বিশেষ অভিযানের মাধ্যমে এ পদার্থ অপসারণ করা হয়েছে বলে জানান তিনি।
এ পদার্থ মানুষের জন্য ক্ষতিকর নয়— উল্লেখ করে পরমানু বিজ্ঞানীরা বলেন, তবে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য এটি সাভারে নিয়ে আসা হবে বলে জানান, গত বছরের ২৯ এপ্রিল পুরনো ইস্পাতের তৈরি ১৯ টন ওজনের এ কন্টেইনারে তেজস্ক্রিয় পদার্থ সনাক্ত করা হয়।
এটি অপসারণে দেশিয় প্রযুক্তি না থাকায় এতদিন তা অপসারণ করা যায়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: