নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের নারীরাও আর পিছিয়ে নেই।
শনিবার নীলফামারীতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরে মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী। দিনব্যাপী আয়োজিত এ মেলায় ১০টি স্টল বসেছে।
এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষকদের নিয়ে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: