জেলার খবর

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল

বরিশালে পেট্রোল বোমায় দ্বগ্ধ ট্রাকের হেলপারের মৃত্যু

কুমিল্লায় বিএনপি-আ'লীগ-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৫

ট্রাকে আগুন
ট্রাকে আগুন

নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে রোববার দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ-হরতালে বরিশালে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা গেছেন ট্রাকের হেলপার।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বরিশালের উজিরপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে হরতাল সমর্থকরা। এতে দ্বগ্ধ হয়ে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ সময় পাশের সিটে থাকা চালকও দ্বগ্ধ হন।

এছাড়ও নগরীর কাউনিয়ায় সড়কে আগুন দিয়ে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে।

হরতালের সমর্থনে কুমিল্লার চকবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় কুমিল্লার ছাতিপট্টি এলাকায় বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আহত হন ৫ জন।

নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় শনিবার রাতে একটি সিএনজি চালিত অটোরিকসা ভাঙচুর করে হরতাল সমর্থনকারীরা। এ সময় এক যাত্রী গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া হরতালের সমর্থনে রাজশাহী কলেজের সামনে সকালে রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করে শিবিরকর্মীরা। এ সময় র‌্যাবের টহলরত গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে তারা।

হরতালের সমর্থনে নাটোর মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। নওগাঁ শহরের ব্রিজের ওপর সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ২০ দলীয় নেতাকর্মীরা।

এদিকে, র‌্যাপিড আ্যাকশন ব্যাটেলিয়নের সঙ্গে (র‌্যাব) কথিত ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদলের ইউনিয়ন সভাপতি মতিউর রহমান নিহত হওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী বিভাগের ৮ জেলায় হরতাল পালন করছে ২০ দল।

এছাড়ও দলীয় নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুর ও ভোলায় হরতাল পালন করছে ২০ দলীয় জোট।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ