বগুড়া শহরতলীর বেতগাড়ী এলাকায় সোমবার ভোররাতে ট্রাকের ধাক্কায় ৪ বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বাসটি রোববার বিশ্ব ইজতেমা শেষে মুসল্লীদের নিয়ে ঠাকুরগাঁও এর উদ্দেশ্যে রওনা হয়। সোমাবার ভোররাত ৩টায় ঢাকা-বগুড়া মহসড়কের বেতগাড়ী এলাকায় ঘন কুয়াশার কারণে বাসটি গতি কমিয়ে ফেললে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেল্পারসহ ৪ জনের মৃত্যু হয়। আহত হন কমপকাক্ষে ২০ জন।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: