জেলার খবর

উত্তরাঞ্চলে তীব্র শীতের প্রকোপ, ভোলায় ২ শিশুর মৃত্যু

তীব্র শীত
তীব্র শীত

হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত ভোলা, দিনাজপুর, চুয়াডাঙ্গা, শেরপুর, কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জনজীবন। শীতের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত সাত দিনে ভোলায় মারা গেছে ২ শিশু।

এদিকে, সোমবার চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.২ ডিগ্রি সেলসিয়াস।

মাঘের শুরুতে কনকনে শীত। সেই সঙ্গে বইছে হিমেল বাতাস। দিনের অর্ধেকের বেশি সময় সূর্যের দেখা পাওয়া যায় না। তাপমাত্রা হ্রাস পাওয়ায় শীতে কাহিল হয়ে পড়েছেন দিনাজপুরবাসী। গরম কাপড় না থাকায় তীব্র শীতে কষ্ট পাচ্ছেন দরিদ্র শ্রমজীবী মানুষেরা।

শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলার বাঁধ এলাকা ও আশেপাশের জনজীবন। হাড়কাঁপানো শীতে ঘরের বাইরে যেতে পারছেন না মানুষ। কাজকর্ম করতে না পারায় বিপাকে পড়েছেন তারা।

হঠাৎ করে শীতের তীব্রতা বাড়তে থাকায় দুর্ভোগে পড়েছেন শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় ও বিভিন্ন চরাঞ্চলের হতদরিদ্র মানুষেরা। শীতের কারণে কাজে যেতে না পারায় খাবার জোগাড় করতে পারছে না তারা। আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন তারা।

এদিকে, গত কয়েকদিন ধরে শৈতপ্রবাহের কারণে তীব্র শীত আর উত্তরীয় হিমেল বাতাসে বিপাকে পড়েছেন কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকার মানুষ। কাজে যেতে না পারায় চরম কষ্টে আছেন শ্রমজীবী মানুষেরা। কনকনে শীতে কাবু হয়ে পড়েছে গবাদী পশুপাখিও।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ