জ্বালানি তেলবাহী ১৫০টি জাহাজ বন্ধ ও তিন হাজার নৌ-শ্রমিকের চাকরিচ্যুতির প্রতিবাদে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বন্দরের লাইটারেজ জাহাজ শ্রমিকরা। রোববার মধ্যরাত থেকে এ কর্মবিরতি পালন করছে তারা।
এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে সারাদেশে নৌপথে তেল পরিবহন বন্ধ রয়েছে। শ্রমিকদের অভিযোগ, কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ১৫০টি জ্বালানি তেলবাহী জাহাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত শনিবার নৌ-পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকে কোন সিদ্ধান্ত না হওয়ায় এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছে তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: