জেলার খবর

রাজশাহীর ৮ জেলায় বিএনপির হরতাল পালন

হরতাল
হরতাল

রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাকে আটকের প্রতিবাদে সোমবার বিভাগের ৮ জেলায় দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করছে বিএনপি।

৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে বিভাগীয় শহর রাজশাহীতে সংখ্যায় কম হলেও যানবাহন চলাচল করছে। হরতালের সমর্থনে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মিছিল, মিটিং করতে দেখা যায় নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। হরতালে কোনো সহিংসতা না ঘটলেও ভোলা থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে শহরের দোকানপাটও খোলে নি। নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন জায়গা থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজবাড়ি থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।

নওগাঁ ও নাটোরে হরতালের সমর্থনে মিছিল বের করে ২০ দল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ