রাজনীতি সম্পর্কে বা রাজনীতিবিদদের নিয়ে কোনো কথা বলা হয়নি—এ মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক বেনজির আহমেদ।
সোমবার দায়িত্ব গ্রহণের পর প্রথমবার মতো চট্টগ্রামের র্যাব-৭ এর কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তার বক্তব্য ছিল সন্ত্রাস ও খুনিদের বিরুদ্ধে –এ কথা উল্লেখ করে বেনজির বলেন, দেশের ক্রান্তিকাল চলছে, যে মহল মানুষের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে তাদের স্তব্ধ করে দিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।
দেশের সাধারণ মানুষকে বিনা কারণে পেট্রোলবোমা মেরে পুড়িয়ে মারা হচ্ছে, সম্পদ ধ্বংস করা হচ্ছে— উল্লেখ করে র্যাবের মহাপরিচালক বলেন, সাধারণ মানুষ এ অবস্থা থেকে মুক্তি চায় আর তাই আইনশৃঙ্খলা বাহিনী এ অবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে চায়।
সম্প্রতি রংপুরের মিঠাপুকুরে দেয়া বক্তব্য নিয়ে বিএনপির, র্যাব পরিচালক ও পুলিশ প্রধানের সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হলে বেনজির আহমেদ বলেন, তারা রাজনীতিবিদের বিষয়ে কিছু বলেননি, সন্ত্রাস ও খুনিদের বিরুদ্ধে কথা বলেছেন এবং মানুষকে প্রতিরক্ষায় কাজ করে যাবেন তারা।
এদিকে, র্যাব টেকনাফ থেকে ১ লাখ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এর আগে এ উদ্ধার কার্যক্রম নিয়েও ব্রিফিং করা হয়।