জেলার খবর

চট্টগ্রামে চলছে বিএনপির ৩৬ ঘণ্টা হরতাল

হরতাল
হরতাল

নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ৩৬ ঘণ্টার হরতাল পালিত চলছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে এ হরতাল কর্মসূচি শুরু হয়েছে।

হরতালে নাশকতা মোকাবেলায় চট্টগ্রাম নগরী ও জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সহিংসতা মোকাবেলায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে। ভোর থেকেই স্বাভাবিকভাবেই রিকসা চলাচল করছে।

নগরীতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ আছে বলে জানা গেছে।

এ পর্যন্ত কোথাও নাশকতার কোনো খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে বিএনপি কিংবা ২০ দলের নেতাকর্মীদের মিছিল কিংবা অন্য কোন কর্মসূচি পালনের খবরও পাওয়া যায়নি।

সোমবার বিকেলে নগর বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের আহবায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী হরতালের ডাক দেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ