ঠাকুরগাঁও সীমান্ত থেকে জামাল হোসেন (২৮) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার রাত ১১ টায় দিকে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তের ৩৮৬ পিলারের ভারতের অভ্যন্তরে তাকে আটক করা হয়।
জামাল হোসেনের বাড়ি নেত্রকোনা জেলার বার জাতীয় গ্রামে।
৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুসের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১৩৯ ব্যাটালিয়নের বার ঘটিয়া ক্যাম্পের বিএসএফ টহল দল জামান হোসেনকে ধরে নিয়ে যায়। আটকের প্রতিবাদ করে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। জামাল হোসেনকে ফেরত চেয়ে পতাকা বৈঠকেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: