জেলার খবর

চট্টগ্রামে নাশকতার জন্য ব্যবহৃত হচ্ছে নিম্নআয়ের মানুষ

চট্টগ্রামে নাশকতা
চট্টগ্রামে নাশকতা

দলীয় নেতাকর্মী নয় বরং অবরোধে নাশকতা চালাতে চট্টগ্রামে নিম্নআয়ের মানুষদের ব্যবহার করছে বিএনপি বলে দাবি করা হয়েছে চট্টগ্রামের পুলিশের পক্ষ থেকে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাশকতা চালানোর সময় রোববার নগরীর বাকলিয়া এলাকা থেকে আটক ২ জনকে জিজ্ঞাসাবাদ করে এর সত্যতা পাওয়া গেছে। স্থানীয় বিএনপির একটি গ্রুপ নাশকতা চালাতে টাকা দিচ্ছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটকরা।

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অবরোধে নাশকতা চালানোর সময় দুইটি পেট্রোল বোমা ও ককটেলসহ হাতেনাতে ধরা পড়ে কবির হোসেন ও সোহেল। কবির বাবুর্চি সহকারী এবং সোহেল পেশায় ইজিবাইক চালক। তাদের আটকের পর বোমার উৎস জানতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নাশকতা চালাতে স্থানীয় বিএনপির কিছু নেতা তাদের টাকা দিচ্ছে বলে জানিয়েছে কবির ও সোহেল। তাদের মতো নিম্ন আয়ের আরো মানুষকে অবরোধে নাশকতার জন্য টাকা ও সরঞ্জাম দেয়া হচ্ছে বলেও স্বীকার করেছে তারা।

উল্লেখ্য, ৬ জানুয়ারি থেকে চলমান অবরোধে এ পর্যন্ত চট্টগ্রামে কমপক্ষে ১৫টি যানবাহেন আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ