চট্টগ্রামের হালিশহরে একটি গাড়ির গ্যারেজে মঙ্গলবার তেলের ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে একজন শ্রমিক মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বড়পুল এলাকায় সকালে একটি গ্যারেজে গাড়ি মেরামত করছিলো শ্রমিকরা। এ সময় হঠাৎ করেই গাড়ির তেলের ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক মারা যান। এ সময় মাসুদ নামে অপর এক শ্রমিক আগুনে পুড়ে দ্বগ্ধ হন।
মাসুদ নিহত মাসুমের ভাই বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: