জেলার খবর

যশোরে এক যুবককে কুপিয়ে হত্যা

যশোর
যশোর

যশোরের শংকরপুর ইসহক সড়ক এলাকায় জয় নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত জয় ওই এলাকার জালাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত জালালের কলার ধরে চাঁদা দাবি করে। বিষয়টি দেখে তার ছেলে জয় বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর রাত ১০ টার দিকে জয় তার বন্ধুদের সঙ্গে বাড়ির সামনে একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিল। ৭/৮ দুর্বৃত্ত এসে তাকে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনামুল হক জানান, হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ