টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় চরভাবলা এলাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন।
নিহতরা হলেন : অটোরিকশার চালক ফারুক হোসেন (৩৫), যাত্রী গোলাম কিবরিয়া (৪০), নুরুল ইসলাম (৪০) ও নিরঞ্জন সাহা (৩৫)।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান বলেন, সিএনজি চালিত অটোরিক্সা পাশাপাশি চলন্ত ২টি ট্রাকের মাঝে চাপা পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহত সবাই অটোরিকশার যাত্রী।
আহত যাত্রীদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: