অবরোধকারীদের দেয়া আগুনে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫ জন। পিকেটারদের হামলায় আহত হয়ে হাসপাতালটিতে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন কমপক্ষে ১০ জন। হরতাল-অবরোধে নাশকতাকারীদের বিরুদ্ধে জনমত গঠনের আহ্বান স্থানীয় রাজনীতিবিদরা।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধে বন্দরনগরী চট্টগ্রামে সহিংসতার ঘটনা তুলনামূলক কম হলেও চোরাগোপ্তা হামলা হচ্ছে বেশি।
গত কয়েকদিনে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অবরোধকারীদের হামলায় আহত কমপক্ষে ১০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। অবরোধকারীদের ছোঁড়া ককটেল বিস্ফোরিত হয়ে ৩ জন আর পেট্রোল বোমায় দগ্ধ হয়ে আরও ২ জন চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে অবরোধকারীদের ছোড়া ককটেলের আঘাতে আহত হন স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তান।
এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শহিদুল গনি জানিয়েছেন, তাদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা বন্ধে জনমত গঠনের আহ্বান জানালেন চট্টগ্রামের সরকার দলীয় নেতারা।