লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বুধবার ভোরে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে নো ম্যানস ল্যান্ডে গরু আনতে যায় কয়েকজন ব্যবসায়ী। এ সময় সীমান্তে টহলরত ভারতের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে বকুল হোসেন ও রবিউল ইসলাম নামের দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: