জেলার খবর

আর কতদিন না খেয়ে থাকবো

পরিবহন
পরিবহন

অবরোধ-হরতালে বিপাকে পড়েছেন যশোরের হাজার হাজার পরিবহন শ্রমিকরা। রাস্তায় নামলেই অবরোধকারীদের হামলার শিকার হতে হচ্ছে তাদের। এরইমধ্যে আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন জেলার এক শ্রমিক। রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধ কর্মসূচির কারণে বিঘ্নিত হচ্ছে সারাদেশের যানবাহন চলাচল। ফলে বিপাকে পড়েছেন যশোরের বারো হাজারেরও বেশি পরিবহন শ্রমিক।

দেশ টিভিকে দেয়া এ সাক্ষাতকারে এক পরিবহন শ্রমিক বলেন, আর কতদিন না খেয়ে দিন কাটাবো। কেউ আমাদের কথা চিন্তা করে না। রাজনীতি মাঠ দখল নিয়ে আমরা কি করবো। আমরা দিনমজুর, আমাদের এখন দিনকাটে কাজের সন্ধানে। পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে।

অবরোধে যান চলাচল না করায় চরম অর্থকষ্টে ভুগছেন তারা। পরিবার-পরিজন নিয়ে সংসার চালানোই মুশকিল হয়ে পড়েছে। এ অবস্থায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন তারা। গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই অবরোধকারীদের হামলার শিকার হতে পারে এ শঙ্কা সবসময় তাদের তাড়া করে ফিরছে।

অবরোধকারীদের দেয়া আগুনে দগ্ধ হয়ে বাসের এক হেল্পার এরইমধ্যে প্রাণ হারিয়েছে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস থাকলেও এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছে। দেশটিভি/এএ

দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ