জেলার খবর

মানুষ হত্যার দায় খালেদা জিয়া এড়াতে পারে না: হানিফ

মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

হরতাল অবরোধে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার দায়ভার বিএনপির নেত্রী খালেদা জিয়া এড়িয়ে যেতে পারেন না—উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, মূল দাতা হিসেবে অবশ্যই তার দায় আছে। বৃহস্পতিবার কুষ্টিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন গ্রেপ্তার হবেন কি না এ প্রশ্নের জবাবে হানিফ বলেন, এটা আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপার। এ ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না।

এ সময় তিনি আরো বলেন, বিএনপির নেত্রীর নির্দেশেই হরতালে পেট্রোলবোমা ছুড়ে মানুষ মেরে, গাড়ি পুড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে তাদের কর্মসূচি সফল করার চেষ্টা চলছে। সে হিসেবে এ হত্যাকাণ্ডের দায়ভার বিএনপির নেত্রী এড়িয়ে যেতে পারেন না।

সরকারি সম্পত্তি বিনষ্ট করা এটা কোনো দেশের রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে না— এ কথা উল্লেখ করে হানিফ বলেন, এ সন্ত্রাসি কর্মকাণ্ডকে দমন করার জন্য আইন-শৃঙ্খলাবাহিনী কাজ করছে।

যারা পেট্রোলবোমা মেরে সহিংসতা সৃষ্টি করছে তাদের তালিকা তৈরি করে ধরার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা যদি এসব দেখে আইন-শৃঙ্খলাবাহিনীকে সহায়তা করেন তবেই এদের দ্রুত ধরা সম্ভব হবে।

এসময় জেলা প্রশাসক বেলাল হোসেন, সিনিয়র তথ্য অফিসার তৌহিদুর রহমানসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ